রবিবার ৩রা মে, ২০২৬

চট্টগ্রাম কলেজ ব্যাচ-৮৭ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চট্টগ্রাম কলেজ ব্যাচ-৮৭ এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ জুন) বিকাল ৪টায় কালুরঘাটস্থ বাহির সিগন্যাল এলাকায় অ্যামিউজমেন্ট পার্ক সিচো এরিনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

পুনর্মিলনীতে স্মৃতিচারণ করেন ৮৭ ব্যাচের শিক্ষার্থীরা। অনেক স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লত হয়ে পড়েন। পুনর্মিলন শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণকারীরা গান, কবিতা ও স্মৃতিচারণায় অংশ নেন।

Translate