চব্বিশের জুলাই গণআন্দোলনে চট্টগ্রামে ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২২ আসামির অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। মামলায় সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ অধিকাংশ আসামি পলাতক রয়েছেন। বর্তমানে পাঁচ আসামি কারাগারে আছেন।