বিশ্বজিৎ হত্যা মামলা: আপিল শুনানি ৮ ডিসেম্বর

পুরান ঢাকায় দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলায় আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী ৮ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। সোমবার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি রেজাউল হকের আদালত এ সিদ্ধান্ত দেন। এ মামলায় বিচারিক আদালত আটজনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। ২০১৭ সালে হাইকোর্ট দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং অন্য কয়েকজনের সাজা পরিবর্তন করেন। ২০১২ সালের ৯ ডিসেম্বর পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে বিশ্বজিৎ দাসকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।

Translate