এমএলএসে টানা দুই মৌসুম গোল্ডেন বুট জিতে মেসির ইতিহাস

মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা দুই মৌসুম গোল্ডেন বুট জয়ের কীর্তি গড়েছেন লিওনেল মেসি। ২০২৬ মৌসুমে ৩১ ম্যাচে ২৬ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন অধিনায়ক। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৭টি গোল। সব মিলিয়ে ৪৩টি গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি। এর আগে ২০২৫ মৌসুমেও ২৯ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন মেসি। এবার তাঁর সামনে টানা তৃতীয়বারের মতো এমএলএসের মৌসুমসেরা খেলোয়াড় (এমভিপি) হওয়ার সুযোগ রয়েছে।

Translate