ভারতের দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬-এ ‘ইন্টারন্যাশনাল আর্টিস্ট অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন মার্কিন সংগীতশিল্পী টেইলর সুইফট। গত ২০ নভেম্বর আয়োজকেরা পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। সমসাময়িক সংগীত, গান রচনা, সরাসরি পরিবেশনা এবং বিশ্বজুড়ে সাংস্কৃতিক প্রভাবের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে। তবে চলচ্চিত্র উৎসবের এই পুরস্কারে টেইলরের নাম ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা ও হাস্যরস। এ আয়োজনে নির্মাতা জেমস ক্যামেরন, অভিনেতা মাইকেল বি জর্ডান ও জেসি বাকলিসহ আরও কয়েকজন তারকাও সম্মাননা পেয়েছেন।