সোমবার ১৩ই জুলাই, ২০২৬

ইসরায়েলের ‘পরম বন্ধু’কে হারিয়ে শোকাহত নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার প্রবীণ রিপাবলিকান সিনেটর ও ক্যাপিটল হিলে ইসরায়েলের অন্যতম শীর্ষ সমর্থক লিন্ডসে গ্রাহামের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসরায়েলের শীর্ষ নেতারা। শনিবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে নিজের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে সংক্ষিপ্ত ও আকস্মিক অসুস্থতার পর মারা যান তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার এক বিবৃতিতে গ্রাহামকে ‘ইসরায়েলের অন্যতম সেরা বন্ধু’ হিসেবে আখ্যায়িত করেছেন।

 

পশ্চিম তীরে মার্কিন আইনপ্রণেতাকে বন্দুকের নলের মুখে আটকে রাখলো ইসরায়েলি সেটেলাররাপশ্চিম তীরে মার্কিন আইনপ্রণেতাকে বন্দুকের নলের মুখে আটকে রাখলো ইসরায়েলি সেটেলাররা

নেতানিয়াহু তার বিবৃতিতে বলেন, লিন্ডসে গ্রাহাম এটি গভীরভাবে উপলব্ধি করেছিলেন যে ইসরায়েল এবং আমেরিকার নিরাপত্তা অবিচ্ছেদ্য। তিনি আমেরিকার প্রতিরক্ষা, আমাদের মিত্রতাকে শক্তিশালী করতে এবং মুক্ত বিশ্বের পক্ষে দাঁড়াতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। ইসরায়েল তার এক পরম বন্ধুকে হারিয়েছে, আমেরিকা হারিয়েছে এক মহান দেশপ্রেমিককে, আর আমি হারিয়েছি একজন প্রিয় বন্ধুকে।

 

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, নেতানিয়াহু গ্রাহামের শেষকৃত্যে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা বিবেচনা করছেন।

 

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এক্স-এ এক বার্তায় শোক প্রকাশ করে বলেন, সিনেটর গ্রাহাম ছিলেন নৈতিক স্পষ্টতার বাতিঘর এবং মার্কিন-ইসরায়েল অংশীদারত্বের একজন প্রকৃত নেতা। আমাদের সবচেয়ে কঠিন সময়ে তিনি যেভাবে ইসরায়েলের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, তা আমরা কখনও ভুলব না।

 

অন্যদিকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এবং পররাষ্ট্রমন্ত্রী গিদন সারও গ্রাহামের অবদানের কথা স্মরণ করে তার প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

২০১৫ সালে ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করলেও, পরবর্তীতে ট্রাম্পের সবচেয়ে কট্টর সমর্থকদের একজন হয়ে ওঠেন লিন্ডসে গ্রাহাম। তিনি ট্রাম্পের সঙ্গে সুসম্পর্ক ব্যবহার করে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপের জন্য জোরালো লবিং চালিয়ে আসছিলেন। ইরানবিরোধী এই কট্টরপন্থি নেতা সম্প্রতি ইরান চুক্তির সমালোচনা করে বলেছিলেন, মধ্যপ্রাচ্যে ইরানকে শক্তিশালী অবস্থানে রাখা ইসরায়েলের জন্য একটি ‘দুঃস্বপ্ন’ হবে।

 

সূত্র: টাইমস অব ইসরায়েল

Translate