সারা দেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আব্দুল মুহিত। আগামী এক মাসে আরও প্রায় ৩৫ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য রয়েছে।
বুধবার (৭ অক্টোবর) হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অনুষ্ঠানে তিনি বলেন, কোনো শিশু যেন টিকাদান থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যেই এবারের কর্মসূচি ‘মপ-আপ ক্যাম্পেইন’ হিসেবে পরিচালিত হচ্ছে।
দুর্গম এলাকা, চরাঞ্চল ও প্রতিবন্ধীসহ আগের ধাপে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচি বাস্তবায়নে স্বাস্থ্যকর্মী, সিটি করপোরেশন, গ্যাভি, ইউনিসেফসহ দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা সহযোগিতা করছে।