২০০৩ সালের জনপ্রিয় সিনেমা ‘লাভ অ্যাকচুয়ালি’তে সহশিল্পী মার্টিন ফ্রিম্যানের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন ব্রিটিশ অভিনেত্রী জোয়ানা পেজ। রিয়েলিটি শো ‘আই অ্যাম আ সেলিব্রিটি… গেট মি আউট অব হিয়ার’-এ তিনি জানান, প্রথমবার এমন দৃশ্যে কাজ করতে গিয়ে তার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল, তবে পরে পোশাক বিভাগের সহযোগিতায় তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। পাশাপাশি সিনেমাটি নিয়ে তার মা-বাবার ইতিবাচক প্রতিক্রিয়ার কথাও তুলে ধরেন এই অভিনেত্রী।