যশরাজ ফিল্মসের (ওয়াইআরএফ) ব্যানারে প্রথমবার কাজ করতে যাচ্ছেন অভিনেত্রী সারা অর্জুন; পরিচালক মানীশ শর্মার নাম চূড়ান্ত না হওয়া একটি মিউজিক্যাল রোমান্টিক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আটটি গানসমৃদ্ধ এই প্রেমের গল্পের সিনেমাটির প্রি-প্রোডাকশন চলছে এবং ২০২৭ সালের জানুয়ারিতে পাঞ্জাবে শুটিং শুরুর কথা রয়েছে। এর মাধ্যমে ‘ব্যান্ড বাজা বারাত’ ও ‘শুদ্ধ দেশি রোমান্স’-এর পর নিজের চেনা রোমান্টিক ঘরানায় ফিরছেন মানীশ শর্মা।