কোনো চুক্তি ছাড়াই শেষ হলো জাতিসংঘের ইতিহাসের দীর্ঘতম জলবায়ু সম্মেলন কপ৩১

জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু অর্থায়ন নিয়ে গভীর মতবিরোধের কারণে কোনো নতুন চুক্তি ছাড়াই শেষ হয়েছে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ৩১)। সৌদি আরব, রাশিয়া ও ভারতের মতো দেশের আপত্তিতে চূড়ান্ত খসড়ায় ‘জীবাশ্ম জ্বালানি’ শব্দটি বাদ পড়ায় ইউরোপীয় ইউনিয়ন ও দ্বীপরাষ্ট্রগুলো তা প্রত্যাখ্যান করে। ২০০৯ সালের পর প্রথমবারের মতো মূল রাজনৈতিক সমঝোতা ভেস্তে যাওয়ায় গভীর হতাশা প্রকাশ করে জীবাশ্ম জ্বালানি লবির কঠোর সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

Translate