বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সভাপতি ইশরাক হোসেন

জাতীয় ক্রীড়া পরিষদের গত মঙ্গলবার (৩ নভেম্বর) জারীকৃত আদেশে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনকে সভাপতি এবং সাবেক খেলোয়াড় ও সংগঠক মাহফুজ হাসানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের ২৯ সদস্যের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে। বিগত কমিটি ভেঙে দিয়ে গঠিত এই কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিকট ক্ষমতা হস্তান্তরের সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

Translate