নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো: আতাউর রহমান এনডিসি বলেছেন, দেশের মেরিন একাডেমিগুলোতে কঠিন ও কঠোর প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে হবে এবং শিক্ষার মানে কোনো আপস করা যাবে না। বৃহস্পতিবার ঢাকায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিত সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় জানানো হয়, এবার ভর্তির সর্বমোট চার্জ ১৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (IMO) মানদণ্ড বজায় রেখে দক্ষ নাবিক তৈরির মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির ওপর জোর দেন তিনি।