ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি, সঠিক পূর্বাভাস এবং সময়মতো স্যালাইন ও চিকিৎসার সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করায় মৃত্যুহার কমেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত। বৃহস্পতিবার রাজধানীতে ‘জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য ব্যবস্থার সহনশীলতা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি জানান, দেরিতে হাসপাতালে আসার কারণে চিকিৎসায় জটিলতা তৈরি হয় এবং সামাজিক অবহেলার কারণে পুরুষের তুলনায় নারীদের মৃত্যু বেশি হচ্ছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও তাপপ্রবাহজনিত স্বাস্থ্যঝুঁকি কাটাতে গবেষকদের নির্দিষ্ট তথ্যভিত্তিক নীতি প্রণয়নের ওপর জোর দেন তিনি।