ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে তাসকিন, ওয়ানডে বোলারদের তালিকায় ১২তম

চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে বাংলাদেশের দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। বুধবার প্রকাশিত আইসিসির সর্বশেষ ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে তাসকিন ৯ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১২তম স্থানে উঠেছেন। দুই ধাপ এগিয়ে শরিফুল রয়েছেন ১১তম স্থানে। এদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে চার উইকেট নিয়ে শীর্ষস্থান আরও শক্ত করেছেন আফগানিস্তানের রশিদ খান। ব্যাটারদের তালিকায় ১২ ধাপ এগিয়ে ২০তম স্থানে উঠেছেন আফগানিস্তানের সেদিকউল্লাহ অটল।

Translate