সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বাংলাদেশ দূতাবাস বা জেদ্দা কনস্যুলেটকে আগে জানানো হয়নি বলে জানিয়েছে কনস্যুলেট। সৌদি কর্তৃপক্ষের দেওয়া বন্দিদের তালিকায় তাঁদের বিরুদ্ধে রায়ের তথ্য থাকলেও সাজার মেয়াদ উল্লেখ ছিল না। এ ঘটনায় বিচারপ্রক্রিয়ায় আইনি সহায়তা, দোভাষীর সুযোগ এবং বাংলাদেশি কর্তৃপক্ষকে তথ্য না জানানোর বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠেছে। গত ১৮ অক্টোবর প্রবাসী কল্যাণ সচিবকে পাঠানো চিঠিতে এসব বিষয় তুলে ধরেছে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট।