নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন অভিনেতা ওমর সানী। বুধবার (২১ অক্টোবর) দেওয়া পোস্টে তিনি বাপ্পারাজকে ভালো মানুষ, ভালো বন্ধু, দুষ্টু ও হাসিখুশি স্বভাবের একজন বলে উল্লেখ করেন। নায়করাজ রাজ্জাকের সন্তান হয়েও বাপ্পারাজের মধ্যে কোনো অহংকার নেই এবং কাজকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন বলে জানান সানী। একসঙ্গে বহু সিনেমায় কাজ করার স্মৃতিচারণ করে বন্ধুর বিনয়ী আচরণ ও বদ অভ্যাস না থাকারও প্রশংসা করেন তিনি।