হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের তিন যাত্রীর লাগেজ চুরির ঘটনায় জসিম নামে এক যাত্রীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গত ১২ অক্টোবরের এ ঘটনায় চুরি হওয়া লাগেজে আনুমানিক ৭৫ হাজার টাকার মালামাল ছিল। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও সংশ্লিষ্ট থানাগুলোর সমন্বয়ে অভিযান চালিয়ে চাঁদপুরের কচুয়া থেকে তাকে গ্রেফতার এবং চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় দণ্ডবিধির ৩৮০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।