সরকারকে মূল্যায়ন করে পরবর্তী নির্বাচনে ভোট দেবে জনগণ: চিফ হুইপ

জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে উল্লেখ করে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, সরকারের পাঁচ বছরের কর্মকাণ্ড মূল্যায়ন করেই জনগণ পরবর্তী নির্বাচনে ভোট দেবে। তাই ঘন ঘন আন্দোলনের মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা না করে অপেক্ষা করা উচিত। বুধবার বরিশালে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলনে তিনি আরও বলেন, ভঙ্গুর অর্থনীতি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার কাজ করছে। সৌরবিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে তিন বছরের করছাড় এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

Translate