ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবন পরিদর্শন করে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার ওসমানী উদ্যানের আধুনিকায়ন ও নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন শেষে তিনি নগর ভবনে যান। সভায় প্রধানমন্ত্রী বলেন, ইতিবাচক চিন্তা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করলে ঢাকার পরিচ্ছন্নতা ও পরিবেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব। শহরকে সুন্দর রাখতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।