২০১০ সালে টেলিভিশন অনুষ্ঠান ‘রাখি কা ইনসাফ’-এ এক যুবককে ‘নপুংসক’ বলে অপমান করার অভিযোগে আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। যুবক লক্ষ্মণ আহিরওয়ারের পরিবারের দাবি, ওই মন্তব্যের পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং পরে আত্মহত্যা করেন। এ ঘটনায় তার মা সাবিত্রী প্রেম উত্তর প্রদেশের ঝাঁসিতে রাখির বিরুদ্ধে মামলা করেছেন। বারবার আদালতে হাজির হতে ব্যর্থ হওয়ায় অভিনেত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। এ বিষয়ে রাখির কোনো বক্তব্য পাওয়া যায়নি।