ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরার বারবার চোটে পড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে বিশ্বকাপের আগে তিন ফরম্যাটে নিয়মিত না খেলানোর পরামর্শ দিয়েছেন সাবেক কোচ রবি শাস্ত্রী। তার মতে, বুমরার টেস্ট ক্রিকেটে বেশি মনোযোগ দেওয়া উচিত এবং ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বেছে বেছে খেলানো দরকার। নিউজিল্যান্ড সফরের গুরুত্বপূর্ণ টেস্টে তাকে পুরোপুরি ফিট রাখতে চান শাস্ত্রী। পাশাপাশি অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমারকে দলে ফেরানোর পক্ষেও মত দিয়েছেন তিনি।