অস্ত্রোপচারের পর সুস্থতার পথে মার্টিনেজ, হাসপাতালে দেখতে গেলেন সাবেক সতীর্থ

চেলসি ও এভারটনের ম্যাচে সংঘর্ষে চোয়ালের হাড় ভেঙে যাওয়ার পর অস্ত্রোপচার করা হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় স্বস্তি ফিরেছে ভক্তদের মধ্যে। হাসপাতালে তাকে দেখতে গিয়ে সাবেক সতীর্থ ফেডেরিকো ফার্নান্দেজ আবেগঘন বার্তা দিয়েছেন। মার্টিনেজও দ্রুত মাঠে ফেরার আশাবাদ জানিয়েছেন। তবে চোটের কারণে নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচগুলোতে তার খেলা অনিশ্চিত।

Translate