সেবা রফতানির নামে ইনকামিং ও আউটগোয়িং কলের মাধ্যমে ৪৬৩ কোটি ৩৭ লাখ টাকার বেশি অর্থপাচারের মামলায় অ্যাপল গ্লোবাল টেল কমিউনিকেশন্সের এমডি অভিউর রহমান খান ও চেয়ারম্যান মহি উদ্দিন মজুমদারকে পৃথক দুই ধারায় মোট ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ রায় দেন। অর্থপাচারের দায়ে ১২ বছর এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গের দায়ে ১০ বছর করে কারাদণ্ডের পাশাপাশি বিপুল অঙ্কের অর্থদণ্ড দেওয়া হয়েছে। দুই আসামিই পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।