রাশিয়া থেকে তেল কেনা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের পরিকল্পনা আপাতত স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ভারত ও চীনসহ কয়েকটি দেশ আপাতত মার্কিন শুল্কের ঝুঁকি থেকে রেহাই পেল।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে জারি করা নির্বাহী আদেশে ট্রাম্প বলেন, জাতীয় স্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শুল্ক ও নিষেধাজ্ঞা স্থায়ীভাবে বাতিল করা হয়নি; ভবিষ্যতে চাইলে তিনি এগুলো কার্যকর করতে পারবেন।
সংশ্লিষ্ট আইনে রাশিয়ার তেলের প্রধান ক্রেতা কয়েকটি দেশের পণ্যে শুল্ক আরোপ এবং রুশ প্রতিষ্ঠান ও জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞার বিধান ছিল। এর লক্ষ্য ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে রাশিয়ার অর্থের জোগান কমানো এবং দেশটির জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস করা।