দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের উদ্যোগ: রিজভী

সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র প্রতিহত করতে এবারের দুর্গাপূজায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার নবাবগঞ্জ উপজেলার বেগম হাসিবা উচ্চবিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি বিএনপির নেতা-কর্মীদের পূজামণ্ডপ কমিটির সঙ্গে যোগাযোগ রাখা, পাহারার ব্যবস্থা করা এবং ধর্মীয় পরিবেশ বজায় রাখতে সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে।

রিজভী বলেন, শিক্ষা মানুষের জন্মগত অধিকার এবং জীবনকে অর্থবহ করতে শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চাও জরুরি। অনুষ্ঠানে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাকসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

Translate