ছয় মাসে মেডিকেল কলেজ হাসপাতালে ৬০ ডায়ালাইসিস মেশিন

আগামী ছয় মাসের মধ্যে বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় স্বাস্থ্য সুরক্ষা কর্তৃপক্ষ গঠনসংক্রান্ত গবেষণার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। স্বাস্থ্য খাত শক্তিশালী করতে হেলথ ইনস্যুরেন্স ব্যবস্থা কার্যকর করার ওপরও গুরুত্ব দেন তিনি।

মন্ত্রী জানান, প্রতিটি ইউনিয়নে একটি হেলথ সেন্টার ও তিনটি করে ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এক সপ্তাহের মধ্যে টেন্ডার করে এক বছরের মধ্যে স্বাস্থ্য ওয়েলবিং সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হবে, যেখানে রক্ত পরীক্ষা ও বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করা যাবে।

Translate