পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় আগামী ছয় মাসের মধ্যে দেশের মাদার ট্রি চিহ্নিত করে সংরক্ষণের সিদ্ধান্ত হয়। পাশাপাশি গাছ লাগানোর পর নিয়মিত পরিচর্যা, চারার বেঁচে থাকার বিষয়টি পর্যবেক্ষণ এবং পার্বত্য চট্টগ্রামে বনায়ন বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়।
প্রধানমন্ত্রী ছাদবাগান ও স্কুলবাগান বাড়ানো, ঢাকার বায়ুদূষণ কমানো এবং পরিবেশ রক্ষায় জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেন। তিনি ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।