এবিএন গ্রুপের সাবেক চেয়ারম্যান কর্নেল (অব.) সৈয়দ সাহাবুদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর মালিবাগে এবিএন গ্রুপের কার্যালয়ে এ আয়োজন করা হয়।
মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। তাঁর ছেলে ও বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমেদ সবার কাছে বাবার জন্য দোয়া চান।
কর্নেল (অব.) সৈয়দ সাহাবুদ্দিন আহমেদ এবিএন গ্রুপের চেয়ারম্যান ও এশিয়ান বিজনেস নেটওয়ার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। এ ছাড়া তিনি বাংলাদেশ পর্যটন করপোরেশন, বিসিআইসি, বেপজাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চেয়ারম্যান এবং বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।