আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার জাজাই

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে আইসিসির আচরণবিধি ভাঙায় শাস্তি পেয়েছেন আফগানিস্তানের ব্যাটার আফসার জাজাই। লেভেল ওয়ান অপরাধে তাঁকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে। পাশাপাশি তাঁর নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশ-আফগানিস্তান টেস্টে আইসিসির আচরণবিধির ২.৪ ধারা ভঙ্গ করেন জাজাই। দ্বাদশ খেলোয়াড় হিসেবে দায়িত্ব পালনের সময় মাঠের আম্পায়ারদের নির্দেশ অমান্য করে তিনি একাধিকবার মাঠে প্রবেশ করেন। ইনিংসের ১৩৯তম ওভারেও অনুমতি ছাড়াই মাঠে ঢোকেন তিনি।

জাজাই নিজের অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি ডেভ গিলবার্টের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। গত ২৪ মাসে এটিই তাঁর প্রথম অপরাধ হওয়ায় এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

 

Translate