চিকিৎসা শেষে প্রায় এক মাস পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশে ফেরেন। সঙ্গে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসির আব্বাস।
মির্জা আব্বাসের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল জানিয়েছেন, তিনি এখন অনেকটাই সুস্থ। গত ১৬ সেপ্টেম্বর ফলোআপ চিকিৎসার জন্য মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে যান তিনি।
এর আগে গত ১১ মার্চ মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সিঙ্গাপুরে অস্ত্রোপচার ও চিকিৎসা শেষে মালয়েশিয়ায় উন্নত চিকিৎসা নেন তিনি।