শুটিংয়ে বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা ইমরান হাশমির

‘গানমাস্টার জি ৯’ সিনেমার শুটিংয়ে বড় দুর্ঘটনার মুখে পড়েছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ক্রেনের সাহায্যে ঝুলিয়ে রাখা একটি গাড়ি হঠাৎ নিচে পড়ে কালো একটি ভ্যানের ওপর আছড়ে পড়ে। ওই ভ্যানের কাছেই ছিলেন ইমরান।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে এটি পরিকল্পিত শুটিংয়ের অংশ, নাকি সত্যিকারের দুর্ঘটনা—এ বিষয়ে নির্মাতারা এখনো কিছু জানাননি।

এর আগেও সিনেমাটির শুটিং ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। গত জুনে হরিদ্বারে শুটিংয়ের জন্য তৈরি একটি সেটের বাইরে ‘বার অ্যান্ড ক্যাফে’ লেখা সাইনবোর্ড দেখে অনেকে বিভ্রান্ত হয়েছিলেন। পরে জানা যায়, সেটি সিনেমার শুটিংয়ের অংশ।

ইমরান হাশমি ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন জেনেলিয়া দেশমুখ, অপারশক্তি খুরানা ও অভিষেক সিংহ। ছবিটি আগামী ২৭ নভেম্বর মুক্তির কথা রয়েছে।

 

Translate