নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা নেই: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে ইরানে নতুন করে হামলা চালানোর পরিকল্পনা নেই। তবে ইরান ও তার মিত্ররা ইসরায়েলে হামলা চালালে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার ইসরায়েলের আর্মি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, নির্বাচনের আগে সামরিক সংঘাত শুরু করা ইসরায়েলের জন্য সুবিধাজনক নয়। তবে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালালেও তাঁকেই দোষারোপ করা হবে বলে মন্তব্য করেন তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। এর জবাবে ইরানও ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে হামলা চালায়।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহকে নতুন করে হামলার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে এবং দক্ষিণ লেবাননের আরও ভূখণ্ড ইসরায়েলের নিরাপত্তা অঞ্চলের অংশ হতে পারে।

Translate