চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি যোগাযোগ নিয়ে আলোচনা

নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদি। বুধবার সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বন্দর ও নৌপরিবহন খাতে সহযোগিতা এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ও থাইল্যান্ডের রানং বন্দরের মধ্যে সরাসরি সমুদ্রপথে যোগাযোগ প্রতিষ্ঠার সম্ভাবনা।

থাইল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, এ সংযোগ চালু হলে দুই দেশের মধ্যে পণ্য পরিবহনের সময় ও ব্যয় কমার পাশাপাশি আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারিত হবে। মন্ত্রী উদ্যোগটিকে স্বাগত জানিয়ে বলেন, আন্তর্জাতিক বাণিজ্য বাড়াতে বন্দর আধুনিকায়ন ও সামুদ্রিক যোগাযোগ সম্প্রসারণ গুরুত্বপূর্ণ। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

 

Translate