বিয়ের পর মানবসেবামূলক কাজে আরও সক্রিয় হয়েছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। এবার আগামী এক বছরের জন্য ৪০০ অসচ্ছল পরিবারের খাদ্যসহায়তার দায়িত্ব নিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে রাশমিকা জানান, প্রতি তিন মাস অন্তর পরিবারগুলোর কাছে চাল, আটা, ডাল, ভোজ্যতেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে। হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, কোচিসহ বিভিন্ন এলাকার অসচ্ছল পরিবারগুলো এই সহায়তা পাবে।
রাশমিকার ভাষ্য, মানুষের পাশে দাঁড়াতে বড় উদ্যোগের প্রয়োজন নেই। তাঁর এই উদ্যোগ দেখে অন্যরাও অসহায় মানুষের সহায়তায় এগিয়ে এলে সেটিই হবে তাঁর সবচেয়ে বড় প্রাপ্তি। বর্তমানে তিনি আসন্ন সিনেমা ‘রানাবলী’র প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন।