সংঘাতের প্রভাবে পিছিয়ে গেল রোনালদোর ম্যাচ

সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাতের উত্তেজনার প্রভাবে সৌদি প্রো লিগের তিনটি ম্যাচের সূচি পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসরের ম্যাচও।

সৌদি প্রো লিগের বিবৃতি অনুযায়ী, শীর্ষে থাকা আল হিলাল ও আল রিয়াদের ম্যাচ এবং আল ইত্তিহাদ ও আল শাবাবের ম্যাচ হবে আগামী ১৯ ডিসেম্বর। আল আহলির বিপক্ষে আল নাসরের ম্যাচটি পিছিয়ে ২০২৭ সালের ৬ মার্চ নির্ধারণ করা হয়েছে। নবম রাউন্ডের বাকি ম্যাচগুলো আগের সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

এর আগে রিয়াদে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল নাসরের ম্যাচও এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছিল। সৌদি রাজধানী লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র ছোড়ার খবরের পর সময় পরিবর্তন করা হয়।

Translate