ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার এক ভিডিও বার্তায় তিনি দেশবাসীর সহযোগিতা কামনা করেন।

প্রধানমন্ত্রী বলেন, এডিস মশা জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই ঘরের আনাচকানাচ, আশপাশের এলাকা ও চলাচলের পথে জমে থাকা পানি ও ময়লা পরিষ্কার করা জরুরি। সবাই সম্মিলিতভাবে এগিয়ে এলে ডেঙ্গু প্রতিরোধের মাধ্যমে বহু মানুষের প্রাণ রক্ষা করা সম্ভব।

তিনি আরও বলেন, সরকার একা নয়, দেশের সব মানুষকে সঙ্গে নিয়েই বিভিন্ন সমস্যার সমাধান করতে চায়। ডেঙ্গুর বিস্তার রোধে প্রত্যেক পরিবার ও নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।

 

Translate