বলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’-এর সিক্যুয়েল নির্মাণের প্রস্তুতি শুরু করেছেন প্রযোজক একতা কাপুর। ২০১১ সালে মুক্তি পাওয়া প্রথম ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা বালান। ছবিটি প্রয়াত দক্ষিণী অভিনেত্রী সিল্ক স্মিতার জীবন থেকে অনুপ্রাণিত ছিল।
সম্প্রতি রণবীর এলাহাবাদিয়ার পডকাস্টে একতা কাপুর জানান, দীর্ঘদিন ধরে সিক্যুয়েল নির্মাণের কথা ভাবলেও উপযুক্ত গল্প পাচ্ছিলেন না। এবার তাঁর হাতে এমন একটি গল্প এসেছে, যা দর্শকদের সামনে তুলে ধরা জরুরি বলে মনে করছেন তিনি।
একতা জানান, নতুন ছবিটিও একজন বাস্তব মানুষের জীবনকে কেন্দ্র করে নির্মিত হবে। তবে এতে কে অভিনয় করবেন, কার জীবনের গল্প উঠে আসবে কিংবা কবে ছবিটি মুক্তি পাবে—এসব বিষয়ে এখনো কিছু জানাননি তিনি।