সৌদি পতাকায় চুমু, রোনালদোর ৯৮১তম গোল

এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটে উজবেকিস্তানের ক্লাব নেফতচি ফারগোনাকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসর। সোমবার (১৩ অক্টোবর) রাতে ম্যাচে দলের দ্বিতীয় গোলটি করেন ক্রিস্তিয়ানো রোনালদো। এটি তাঁর ক্যারিয়ারের ৯৮১তম গোল।

ম্যাচ শুরুর আগে সৌদি আরবের জাতীয় পতাকায় চুমু খান রোনালদো। খেলা শেষে দর্শকদের কাছ থেকে সৌদি পতাকাসংবলিত একটি স্কার্ফ নিয়ে কাঁধে জড়িয়ে মাঠ ঘুরে সমর্থকদের অভিবাদন জানান তিনি।

নিরাপত্তাজনিত সতর্কতার কারণে নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর ম্যাচটি শুরু হয়। জাতীয় দল থেকে সাময়িক নিষেধাজ্ঞার মধ্যে থাকা রোনালদোর এমন কর্মকাণ্ড সৌদি আরবের প্রতি তাঁর সংহতি ও ভালোবাসার প্রকাশ হিসেবে আলোচনায় এসেছে।

Translate