টেস্ট ক্রিকেটে দিনের খেলা শেষ হওয়ার আগে কোনো স্বীকৃত ব্যাটার আউট হলে অনেক সময় পরের ব্যাটার হিসেবে একজন বোলারকে পাঠানো হয়। ক্রিকেটের ভাষায় এই কৌশলকে ‘নাইটওয়াচম্যান’ বলা হয়। এর উদ্দেশ্য হলো দিনের বাকি ওভারগুলো পার করে দলের গুরুত্বপূর্ণ ব্যাটারদের উইকেট হারানোর ঝুঁকি কমানো।
সাধারণত রক্ষণাত্মক ব্যাটিংয়ে দক্ষ কোনো বোলারকে এই দায়িত্ব দেওয়া হয়। দিনের শেষভাগে আলো কমে আসা ও প্রতিপক্ষের বোলিং সামলানো কঠিন হওয়ায় নাইটওয়াচম্যানের প্রধান কাজ দ্রুত রান করা নয়, বরং উইকেট আগলে রাখা।
তবে এই ভূমিকায় নেমেও কেউ কেউ বড় ইনিংস খেলেছেন। ১৯৬২ সালে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের নাসিম-উল-গনি ১০১ রান করেন। ১৯৭৭ সালে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার টনি মান করেন ১০৮ রান। অস্ট্রেলিয়ার জেসন গিলেস্পিও বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে নাইটওয়াচম্যান হিসেবে সেঞ্চুরি করেছিলেন।