হুথিদের হামলার কারণে সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকা থেকে সরাসরি ও ট্রানজিট মিলিয়ে মোট ৬১টি ফ্লাইট বাতিল হয়েছে। মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক কাওছার মাহমুদ।
বাতিল হওয়া সরাসরি ২২টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯টি, ইউএস-বাংলার ২টি, সৌদিয়ার ৪টি ও রিয়াদ এয়ারের ৭টি রয়েছে। এ ছাড়া ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে ৩৯টি।
বেবিচক জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মোট ৯ হাজার ২৬৯ জন যাত্রী যাত্রা করতে পারেননি।