ট্রাম্পের স্যুটের ট্যাগে আলোচনায় বাংলাদেশের পোশাকশিল্প

যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় এক সমাবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্যুটের ট্যাগ দৃশ্যমান হওয়ার পর শুরু হয়েছে আলোচনা। গত ৫ অক্টোবর গ্র্যান্ড আইল্যান্ডে ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ সমাবেশে তিনি জোস. এ. ব্যাংক ব্র্যান্ডের নেভি ব্লু স্যুট পরেছিলেন।

ট্যাগের সঙ্গে ব্র্যান্ডটির ‘ট্রাভেলার’ সংগ্রহের কিছু স্যুটের ট্যাগের মিল থাকলেও ট্রাম্পের পরা স্যুটটির নির্দিষ্ট মডেল, দাম কিংবা উৎপাদনস্থল নিশ্চিত করা যায়নি। এটি চীন বা বাংলাদেশে তৈরি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিদেশে তৈরি স্যুট হলে তা ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির সঙ্গে বৈপরীত্য তৈরি করতে পারে। তবে স্যুটটি কোথায় তৈরি, সে বিষয়ে নিশ্চিত তথ্য না থাকায় এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।

স্যুটের ট্যাগটি ইচ্ছাকৃতভাবে দেখানো হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। ভিডিওতে দেখা যায়, মঞ্চে নাচার সময় জ্যাকেটের সামনের অংশ খুললে ট্যাগটি দৃশ্যমান হয়। তবে এটি পরিকল্পিত প্রচার বা ব্যবসায়িক কৌশল ছিল—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

সূত্র: সিএনএন

Translate