নিরাপদ পানি সরবরাহে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

দেশের প্রায় ১৮ কোটি মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে ২৫ হাজার কোটি টাকার সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে ইউনিসেফ, বিশ্বব্যাংক ও ওয়াটারএইডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, প্রায় ২ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলারের এই পরিকল্পনায় বিভিন্ন সংস্থার সহযোগিতা ও অর্থায়ন নিয়ে আলোচনা হয়েছে।

মন্ত্রী বলেন, উজানে পানি প্রত্যাহার ও নদীর প্রবাহ কমে যাওয়ায় দেশের উত্তরাঞ্চলে মরুকরণ এবং দক্ষিণাঞ্চলে পানীয় জলের সংকট বাড়ছে। এসব সমস্যা মোকাবিলা করে মানুষের কাছে সুপেয় পানি পৌঁছে দিতে সমন্বিতভাবে কাজ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

Translate