সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতিরা। বুধবার এক বিবৃতিতে এ দাবি করেন হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
তিনি জানান, হামলাটি নির্ভুলভাবে চালানো হয়েছে এবং এর ফলে বিমানবন্দরের বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে। তবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।
এ ছাড়া ইয়েমেনের অন্তর্বর্তীকালীন সরকারের রাজধানী এডেনের বিমানবন্দরের কাছাকাছি একটি এলাকাতেও হামলা চালানোর দাবি করেছে হুতিরা।