সরকারপ্রধান হিসেবে ২৫ বছর পূর্তি উপলক্ষে নয়াদিল্লির সরোজিনী নগরের শ্রী বিনায়ক মন্দিরে প্রার্থনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার প্রার্থনা শেষে তিনি দেশসেবায় সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
২০০১ সালের ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মধ্য দিয়ে সরকারপ্রধান হিসেবে মোদির ২৫ বছরের পথচলা শুরু হয়। এ উপলক্ষে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা তার দীর্ঘ রাজনৈতিক যাত্রার প্রশংসা করে একটি অভিনন্দন প্রস্তাবও পাস করেছে।
প্রস্তাবে গুজরাটের নেতৃত্ব থেকে জাতীয় পর্যায়ে মোদির উত্থান, উন্নয়নমূলক উদ্যোগ, পরিবেশনীতি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। এদিকে বিভিন্ন মন্ত্রী ও মুখ্যমন্ত্রীও মোদিকে ২৫ বছরের জনসেবার জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
সূত্র: উইয়ন নিউজ