বাংলাদেশ বেতার আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা ভবিষ্যতে দেশের বিভিন্ন জেলায় আঞ্চলিক পর্যায়ে আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বুধবার ‘বেতার বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, যুক্তিবোধ, তথ্য বিশ্লেষণ ও উপস্থাপনার দক্ষতা বাড়ে। তবে বিতর্কে সঠিক, নির্ভরযোগ্য ও জ্ঞানভিত্তিক তথ্য উপস্থাপনের ওপর গুরুত্ব দিতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, বিতর্ক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের যুক্ত থাকা জরুরি। এ ধরনের কার্যক্রম তাদের ব্যক্তিত্ব, নেতৃত্বগুণ ও সৃজনশীলতা বিকাশে ভূমিকা রাখে।
অনুষ্ঠানে চ্যাম্পিয়ন সেন্ট জোসেফ স্কুল ও রানার্সআপ সামসুল হক খান স্কুলকে ট্রফি, সনদ ও ক্রেস্ট দেওয়া হয়।