বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা ও দেশকে অস্থির করতে পতিত দোসররা নানা ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণের আগে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে। বাসাবাড়ির আশপাশে জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করা এবং আগাম সচেতনতার মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব। তিনি আরও বলেন, সরকার নৈরাজ্য ও অপরাধকে প্রশ্রয় দেবে না।