দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ২ জন। এ নিয়ে চলতি বছর হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৪ জনে দাঁড়িয়েছে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৯০ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৩২ জন এবং চট্টগ্রামে ২৭৩ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৬৭৬ জন। একই সময়ে সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ২৯৩ জন, যার মধ্যে ২২ হাজার ২০ জনের হাম নিশ্চিত হয়েছে।