চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশি অপারেটরের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নিয়ে সরকারের অবস্থান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, সরকারের সিদ্ধান্তের মূল বিবেচনা থাকবে বৃহত্তর জনস্বার্থ।
তিনি জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে তাদের আশ্বস্ত করা হবে। শুধু আন্দোলনের কারণে জনকল্যাণমূলক সিদ্ধান্ত থেকে সরকার সরে আসবে না বলেও জানান তিনি।
এদিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে তা স্থিতিশীল থাকলে দেশের বাজারেও দাম কমানোর বিষয়টি সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন জাহেদ উর রহমান। তিনি বলেন, সাময়িক দামের ওঠানামা নয়, দীর্ঘমেয়াদে কম দাম স্থিতিশীল হয় কি না, তা পর্যবেক্ষণ করা হবে।
বর্তমানে দেশে ডিজেল প্রতি লিটার ১৩৫, কেরোসিন ১৫৫, পেট্রোল ১৬০ এবং অকটেন ১৬৫ টাকায় বিক্রি হচ্ছে।