প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

প্রতিটি শিশুর জন্য নিরাপদ শৈশব, আধুনিক ও বিজ্ঞানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, পুষ্টি এবং খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সুযোগ নিশ্চিত করা সরকারের অঙ্গীকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৫ অক্টোবর) শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ কথা বলেন। আগামী ৬ থেকে ৮ অক্টোবর তিন দিনব্যাপী শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু অধিকার দিবসের আয়োজন করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, শিশুশ্রম, বাল্যবিয়ে, সামাজিক সহিংসতা ও বৈষম্যের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিশুদের প্রতিভা ও সৃজনশীলতা বিকাশে নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি।

তিনি আশা প্রকাশ করেন, শিশুদের হাসি, স্বপ্ন ও সাফল্যের মধ্য দিয়ে গড়ে উঠবে নিরাপদ, সুন্দর ও স্বনির্ভর বাংলাদেশ।

Translate