নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিতে নিহত ১

নরসিংদী সদর উপজেলার চৌয়ালা এলাকায় দীর্ঘদিনের বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বাবু ওরফে শহীদুল্লাহ (২৬) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে লোকমান হোসেন পৌর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে নিহতের ভাই রুবেল (৩০) ও মিরাজ (২০) নামে আরও দুজন ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। তাদের নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে মিরাজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন ও নজরদারি জোরদার করা হয়েছে।

Translate